সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ

বৃষ্টিতে রাঁধুন আচারি চিকেন খিচুড়ি, রইলো রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

বৃষ্টির দিনে খিচুড়ির কদর বেড়ে যায়। বিফ খিচুড়ি, চিকেন খিচুড়ি, সবজি খিচুড়িসহ বিভিন্ন স্বাদের খিচুড়ি কমবেশি সবাই খান। এবার না হয় স্বাদ বদলাতে তৈরি করে নিতে পারেন আচারি চিকেন খিচুড়ি। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন আচারি চিকেন খিচুড়ির রেসিপি-

উপকরণ

১. পোলাও চাল ২৫০ গ্রাম

২. মসুর ডাল ২৫০ গ্রাম

৩. মুগের ডাল ২৫০ গ্রাম

৪. মুরগির মাংস ৭৫০ গ্রাম

৫. লবণ ও চিনি স্বাদমতো

৬. ঘি ১ চামচ

৭. সরিষার তেল ১ কাপ

৮. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ

৯. আদা রসুন বাটা ১ টেবিল চামচ

১০. হলুদ গুঁড়া ১ চা চামচ

১১. গরম মসলার গুঁড়া ১ চা চামচ

১২. মরিচের গুঁড়া স্বাদমতো

১৩. কাঁচা মরিচ স্বাদমতো ও

১৪. যে কোনো টক আচার ১ টেবিল চামচ।

আরো পড়ুন : ছোট এই এলাচে বহু রোগের মুক্তি!

পদ্ধতি

প্রথমে মুগ ডাল ভেজে নিন। তারপর একটি পাত্রে চাল, মসুর ডাল ও ভেজে রাখা মুগের ডাল একসঙ্গে অন্তত আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন।

এরপর কড়াইতে তেল গরম করে শুকনো মরিচ, তেজপাতা, জিরা, গোলমরিচ, লবঙ্গ ও দারুচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।

এরপরে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আদা-রসুন বাটা দিয়ে দিন। এরপর একে একে সব গুঁড়া মসলা একসঙ্গে মিশিয়ে দিন। মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তবে একেবারেই পানি দেওয়া যাবে না। ভালো করে কষিয়ে নিয়ে মাংস তুলে রাখতে হবে।

এরপর ভিজিয়ে রাখা চাল ও দু’রকম ডাল ওই কষানো তেলের ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণমতো গরম পানি দিয়ে নিন। তারপর এক চামচ যে কোনো টক আচার দিয়ে স্বাদমতো কাঁচা মরিচ দিয়ে মাংস দিয়ে দিন।

এরপর ঢেকে রাখুন ১৫ মিনিটের জন্য। এ সময়ের পরে ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে উপরে সামান্য ঘি ও গরম মসলার গুঁড়া দিয়ে গরম গরম পরিবেশন করুন আচারি চিকেন খিচুড়ি।

এস/ আই.কে.জে/

রেসিপি আচারি চিকেন খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়ি সহজ খিচুড়ির রেসিপি চিকেন খিচুড়ি রান্না মজাদার খিচুড়ি আচারি মশলা খিচুড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250